রংপুরে গোপন বৈঠকের সময় পাঁচ শিবিরকর্মীকে গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ২২:৪৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২৩:০৫

রংপুরে গোপন বৈঠকের সময় পাঁচ শিবিরকর্মীকে গ্রেফতার রংপুর শহরে গোপন বৈঠকের সময় পাঁচ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) দেওডোবা ডাঙ্গির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মেহেদী হাসান, সাজ্জাদুর রহমান, নোমান সরকার, হাদিসুর রহমান এবং রাফি ইবনে জামান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, শহরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে মাসুদুর রহমানের তিন তলা বাসায় অভিযান চালানো হয়। এসময় টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়।

ওসি আব্দুর রশীদ বলেন, ‘অভিযানের সময় বিপুল পরিমাণ জিহাদি বই, ল্যাপটপ, পোস্টার, লিফলেটসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের