ভারতের প্রজাতন্ত্র দিবসে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ০৬:২৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১২:২৯

হিলি স্থলবন্দর (ফাইল ছবি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের কার্যক্রম চালুসহ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৬ জানুয়ারি ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি। তাই ভারতীয় রফতানিকারকরা বন্দর দিয়ে কোনও প্রকার পণ্য ভারত থেকে বাংলাদেশে রফতানি বা বাংলাদেশ থেকে ভারতে আমদানি করবেন না।’

তিনি জানান সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বলেন, ‘বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।’

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ