চীনা নাগরিককে রংপুর মেডিক্যালের করোনা ইউনিটে ভর্তি

রংপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৭

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

নীলফামারীর সৈয়দপুরে উত্তরা ইপিজেডে কর্মরত এক চীনা ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। করোনা ইউনিটের মেডিক্যাল বোর্ডের মুখপাত্র ডা. নারায়ণ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি চীন থেকে গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। সেখান থেকে সরাসরি নিজের কর্মস্থল সৈয়দপুরের উত্তরা ইপিজেডে যোগ দেন। গত দুই দিন ধরে সর্দি-জ্বর ও বুকে ব্যথা অনুভব করায় স্থানীয়ভাবে চিকিৎসা নেন তিনি। কিন্তু অবস্থা আরও খারাপ হলে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

করোনা ইউনিটের মুখপাত্র ডা. নারায়ণ চন্দ্র জানান, এখানে তার চিকিৎসা চলছে। বিষয়টি সম্পর্কে  জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। সেখান থেকে এসে বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা যাবে না বলে জানান ওই চিকিৎসক।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি