ঈদ উদযাপনে আসা ছেলের মাধ্যমে মা-বাবা করোনায় আক্রান্ত

নীলফামারী প্রতিনিধি
০৩ জুন ২০২০, ১৪:০৮আপডেট : ০৩ জুন ২০২০, ১৯:৪০

করোনা আক্রান্ত দুজনকে আইসোলেশনে নেওয়া হচ্ছে

ঈদ করতে ঢাকা থেকে আসা ছেলের থেকে করোনায় আক্রান্ত হয়েছেন বাবা-মা। তাদের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে। বুধবার (৩ জুন) সকালে করোনায় আক্রান্ত আদম আলী (৬৫) ও তার স্ত্রী পারুল বেগমকে (৫৭) আইসোলশেনে নিয়েছে পুলিশ। আগে থেকে ছেলে উজ্জ্বল (৩২) আইসোলেশনে আছেন।

জানা যায়, ২০ মে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন ছেলে উজ্জ্বল। ঈদের সময় শ্বশুর বাড়ি কামারপুকুর ইউনিয়নের আইসঢালেও যায়। সে আগে থেকেই করোনা পজিটিভ ছিল। খবর পেয়ে ২৭ মে তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (১ জুন) রাতে রিপোর্ট পাওয়া যায়। এতে উজ্জ্বলের বাবা ও মায়ের করোনা পজিটিভ আসে। রাতেই স্বাস্থ্য বিভাগের লোকজন তাদের আইসোলেশনে নেওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। তারা বাড়িতেই আইসোলেশনে থাকার দাবি জানায়। পরে আজ বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায়  তাদের আইসোলেশনে নেওয়া হয়।  
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ওই পরিবারের লোকজনকে চাপ প্রয়োগ না করে শুধু পরিস্থিতি সম্পর্কে ধারণা দিয়ে আইসোলেশনে নেওয়া হয়।
সবাই সতর্ক করে দিয়ে ওসি বলেন, একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। নিচে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সাহায্য করুন। না হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী