করোনায় আক্রান্ত নীলফামারীর পৌরমেয়র

নীলফামারী প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ০৯:৫২আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৯:৫২

দেওয়ান কামাল আহমেদ

নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। তার গাড়িচালক রিপনও করোনা পজিটিভ। রবিবার (৫ জুলাই) রাতে নমুনা পরীক্ষার রির্পোট থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মেয়র নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে। 
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, একই পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অহিদুল হক করোনা আক্রান্ত হন। তারাও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ও সুস্থ আছেন।

সোমবার (৬ জুলাই) সকালে সিভিল সার্জন জানান , নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪০৯ জন। এর মধ্যে সদরে রয়েছেন ১৩৯ জন, জলঢাকায় ৭৯ জন, ডিমলায় ৫২ জন, সৈয়দপুরে ৫৩ জন, ডোমারে ৪২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৪ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৯৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৭ জন। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান