মাছ ধরতে গিয়ে ব্রহ্মপু‌ত্রে প্রাণ গেল কৃষকের

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ২২:২৬আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:৩০

ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রামের চিলমারীতে মাছ ধরতে গিয়ে মহসিন আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই ) সকা‌লে উপ‌জেলার রমনা ইউ‌নিয়‌নের ব্যাপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চিলমারী উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আ‌মিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহসিন আলী রমনা ব্যাপারী পাড়ার আব্দুল আজিজের ছেলে ব‌লে জানা গে‌ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহসিন আলী সকালে তার ছেলেসহ রমনা ব্যাপারীপাড়ায় ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় প্রবল স্রো‌তে তি‌নি ছেলেসহ নদে পড়ে যান। তার ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও তাকে ১০ মিনিট পর নদের কিছু দূর থেকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতা‌লে আনার পূ‌র্বেই তার মৃত‌্যু হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম