নাগর নদীতে ভেসে এলো বাংলাদেশি যুবকের লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১২:০১আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১২:০১

রত্নাই সীমান্ত


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের নাগর নদীতে ভারত থেকে ভেসে আসা বাংলাদেশি আল-মামুনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি জানিয়েছেন আমজানখোর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু।

সোমবার (৩ আগষ্ট) রত্নাই সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম পাশ্বের ৩৮২ (৩) এস পিলার এলাকায় নাগর নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। আল-মামুন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ঠকবস্তি পশ্চিম হরিনমারি এলাকার সাদেক আলীর ছেলে (ইউপি সদস্য শামসুল আলমের নাতি)। 
স্থানীয়রা জানায়, শনিবার (১ আগস্ট) রাতে ৪ জনের একটি দল গরু ও ফেনসিডিল আনতে ভারতে যায়। রবিবার (২ আগস্ট) গভীর রাতে ফেরার সময় রত্নাই এবং ভারতের সোনামতি সীমান্তে ৩৮২ (৪) এস পিলারের দক্ষিণ শেষ প্রান্তে ভারতীয় আয়রন ব্রিজের নিচে গেলে বিএসএফ সদস্যরা তাদের ওপর পাথর ছুড়ে মারে এ সময় পাথরের আঘাতে আল-মামুন নিহত হন এবং ঠকবস্তি পশ্চিম হরিনমারী এলাকার মোহাম্মদ আলী ওরফে বম (২৮)সহ দু’জন আহত হন। আহতরা পালিয়ে আসে। পরে আল-মামুনের লাশ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ নাগর নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম জানান, নাগর নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখার বিষয়টি শুনেছি। বিজিবি জোয়ানরা সেখানে আছে। বিস্তারিত জানবার জন্য বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম