কাঁচা মরিচের দাম বাড়লো কেজিতে ৩০-৫০ টাকা

হিলি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৯

কাঁচা মরিচের ট্রাক কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দাম কমতে থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম বেড়েছে। মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বন্দরে আমদানি করা প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও রবিবার (২০ সেপ্টেম্বর) তা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বেশ ঊর্ধ্বমুখী হয়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক এবং দাম নাগালের মধ্যে রাখতে বেশ কিছু দিন ধরেই হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে যায়। এ কারণে ভারতের বাজারেই পণ্যটির সরবরাহ কমেছে এবং দামও বেড়েছে। আবার দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম থাকায় দাম আবারও বাড়তে শুরু করেছে। গতকাল রবিবার হিলি স্থলবন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৯২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। তবে দাম আগের দিনের তুলনায় কেজিতে ৩০-৫০ টাকা বেশি ছিল।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম