ট্রলির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১০:৫০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:৩৯

সড়ক দুর্ঘটনা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রলির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের শালবাহান রোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম এ তথ্য জানান।

নিহতরা হলেন জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলোনিপাড়া এলাকার ওষুধ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী ইয়াসমিন (৩৮) এবং মাইক্রোচালক একই ইউনিয়নের সরকারপাড়া এলাকার সুনীল (২৩)। গুরুতর আহতরা বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দেওয়ানহাট এলাকায় আত্মীয়ের বাড়িতে খাৎনার দাওয়াত খেয়ে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলামের পরিবার। পথিমধ্যে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের শালবাহান রোড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রলির সঙ্গে মাইক্রোবাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক সুনীল ও রবিউলের স্ত্রী ইয়াসমিন নিহত হন। আহত হন রবিউল ইসলাম (৪৫), রবিউলের পিতা ফুল মোহাম্মদ (৭৫), রবিউলের কন্যা রৌদশী (১৪), মিথিলা (১৬) ছেলে ফয়সাল (১৭) ও পরিবারের সদস্য তহসিনা (৪৭)। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী