দুই মাসেও খোঁজ মেলেনি অপহৃত স্কুলছাত্রী আফরোজার

নীলফামারী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৭:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:৩৭

স্কুলছাত্রী আফরোজার পরিবারের সংবাদ সম্মেলন দুই মাস আগে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়ন থেকে অপহৃত সপ্তম শ্রেণির ছাত্রী দিল আফরোজার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে নীলফামারী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দ্রুত মেয়েকে উদ্ধার করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তার বাবা দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আফরোজার মা ছামিনা বেগম, চাচি পারভীন আকতার, চাচা নূর ইসলাম প্রমুখ।

বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় অপহরণের শিকার হয় আমার মেয়ে আফরোজা। এই ঘটনায় জড়িত সোনারায় ইউনিয়নের হাজীপাড়া এলাকার দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও আলমগীর ইসলাম। এ নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা হলেও আজও কোনও খবর পাওয়া যায়নি মেয়েটির।’ তিনি বলেন,  ‘ঘটনায় জড়িতরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে।’

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, মেয়েটিকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে তৎপর পুলিশ। এ নিয়ে অভিযানও চালানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় এগোনো হচ্ছে। দ্রুত মেয়েটিকে উদ্ধার করা যাবে বলে আশা করেন তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি