বীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

দিনাজপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৯:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৯:২৫

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মোবাইল প্রতীকের মোশাররফ হোসেন বাবুল ৩ হাজার ৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের নূর ইসলাম নূর পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট।

এছাড়া নির্বাচনে জগ প্রতীকে সাবেক মেয়র (জামায়াত নেতা) মোহাম্মদ হানিফ পেয়েছেন ২ হাজার ৯০০ ভোট, ধানের শীষ প্রতীকে মোকারম হোসেন পেয়েছেন ৯৯৮ ভোট এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ আলম পেয়েছেন ২৬৬ ভোট।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭৮ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বীরগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৫৪৫ জন। ৯টি কেন্দ্রের ৪৯টি কক্ষে ১২ হাজার ৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী