দিনাজপুর থেকে সব রুটে যানচলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১২:৫৩ আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৩:০৬

দিনাজপুরে পুলিশের গাড়িকে সাইড দিতে বিলম্ব হওয়ায় এক বাসচালককে মারধরের প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মোটর পরিবহন শ্রমিকরা।

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে মহাসড়কের ওপরে বাস, ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই প্রতিবাদ জানাচ্ছেন বাস শ্রমিকেরা। শ্রমিকরা জানিয়েছেন, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত তারা যান চলাচল শুরু করবেন না।

দিনাজপুরের কয়েকজন বাস শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায়  নুসরাত পরিবহনের একটি বাস রিজার্ভ যাত্রী নিয়ে ভিন্ন জগতের যাওয়ার পথে চাম্পাতলী এলাকায় পেছনে থাকা পুলিশের পিকআপ ভ্যানকে সাইড দিতে খানিকটা দেরি করে। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ লাঠি দিয়ে নুসরাত পরিবহনের চালক হযরত আলীকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে ওই চালক গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবরটি টার্মিনালসহ বাস শ্রমিক সংগঠনগুলোর মাঝে ছড়িয়ে পড়ায় শ্রমিকরা প্রতিবাদ শুরু করে এবং  টার্মিনাল এলাকায় মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে যানবাহন রেখে অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। এসময় দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেও কোনও সুরাহা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা বাস-ট্রাক মহাসড়কের মাঝে মাঝে রেখে বিক্ষোভ করছেন। 

আর এতে ভীষণ দুর্ভোগে পড়েছেন জেলা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা। সরকারি-বেসরকারি অফিসের কাজ, অসুস্থ রোগীকে চিকিৎসক দেখানো, পারিবারিক জরুরি কাজসহ নানা কাজ বেরিয়ে গতকাল থেকে গন্তব্যে যেতে পারছেন না তারা। বাধ্য হয়ে অনেককে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শেখ বাদশা যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে।

এবিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন