মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা সুপার গ্রেফতার

হিলি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৯

দিনাজপুরের নবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় ওবায়দুর বখস নামের এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার নারায়নপুর দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মীর বখসের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। ওই ঘটনায় পরেরদিন উপজেলার নন্দনপুর গ্রামের প্রভাষ চন্দ্র রায় থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার দিবাগত রাতে ওবায়দুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন