ঠাকুরগাঁওয়ে টাঙ্গন পাড় থেকে দম্পতির লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৫

সদর উপজেলায় টাঙ্গন নদীর পাড় থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের থেকে খবর পেয়ে নদীর পশ্চিম পাড় থেকে সাইজুলের এবং পূর্ব পাড় থেকে তার স্ত্রী আসমার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। তিনি বলেন, নিহতরা হলেন শহরের ১০ নম্বর ওয়ার্ডের আকচা কাজীপাড়া এলাকার প্রয়াত তোবারক আলীর ছেলে সাইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩৫)। সুরতহাল রিপোর্ট করার সময় সাইজুলের মুখে বিষের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে গলা কেটে হত্যার পর তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, আসমা সাইজুলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে সন্তান আর দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে সন্তান রয়েছে।

 তিনি বলেন, সাইজুলের বসতভিটা দ্বিতীয় স্ত্রী তার ছেলের নামে লিখে দেওয়ার জন্য সাইজুলকে চাপ প্রয়োগ করছিলেন। অন্যদিকে প্রথম স্ত্রী তার মেয়েদের নামে ওই বসতভিটা লিখে দেওয়ার জন্য সাইজুলকে চাপ দিচ্ছিলেন। তাই পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি।

এদিকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম