চুয়াডাঙ্গায় ট্রাক ও ট্রেনের চাপায় শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলইয়ার্ডে ট্রাক ও ট্রেনের মাঝখানে চাপা পড়ে শ্রমিক সাজু (২৩) নিহত হয়েছেন। নিহত শ্রমিক সাজু দর্শনা পৌর এলাকার শান্তিনগরের মহিদুলের ছেলে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

দর্শনা থানার পুলিশ উপ-পরিদর্শক শরিফুল জানান, দর্শনা রেলইয়ার্ডে ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে কয়েকজন শ্রমিক মাল খালাস করে ট্রাকে (ঢাকা মেট্রো ১৩-৫৩৪৩) তুলছিলেন। মাল ওঠানোর পর চালক ট্রাকটি পিছিয়ে নিতে চান। এ সময় থেমে থাকা মালবাহী ট্রেন ও ট্রাকের মাঝখানে পড়ে শ্রমিক সাজু চাপা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘনাটি রেলইয়ার্ডে ঘটায় রেল পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের