কুড়িগ্রামে টিকার লাইন আরও লম্বা, কমেছে ভায়ালের অপচয়

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

কোভিড-১৯ (করোনা) ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী শুরু হওয়া ভ্যাকসিনেশন কার্যক্রমের চতুর্থ দিনে কুড়িগ্রামে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৫ গুণ বেড়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) জেলার ৯টি বুথে মোট ১ হাজার ১৬৩ জন মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন যা প্রথম দিনের তুলনায় পাঁচ গুণেরও বেশি। পাশাপাশি বুথগুলোতে টিকা দেওয়ার ক্ষেত্রে সমন্বয় আনার কারণে ভ্যাকসিনের ডোজ অপচয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলার সদর উপজেলার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপিত বুথে গিয়ে দেখা গেছে, সেখানে নিবন্ধনধারী এসএমএস পাওয়া গ্রহীতাদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমেও ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। দায়িত্বশীলরা বলছেন, স্পট রেজিস্ট্রেশন এবং বয়সের সীমা ৪০ থেকে শুরু করার সিদ্ধান্তে গ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এতে করে চাপ সামাল দিতে এই বুথে স্বাস্থ্য বিভাগ দুটি টিমে ভ্যাকসিন প্রয়োগ করেছে। চতুর্থ দিনে এই বুথে ভ্যাকসিন নিয়েছেন ৫০টি ভায়ালে ৪৯২ জন যা, প্রথম দিনের তুলনায় ৭ গুণেরও বেশি। যদিও এই দিন এই বুথে দুটি ভায়ালে ( শেষ সময়ে একসঙ্গে দুটি ভায়াল খোলায়) ৮ ডোজ ভ্যাকসিন অপচয় হয়েছে।

তবে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বাড়ার সাথে সাথে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ের কারণে বুথগুলোতে টিকার ডোজের অপচয় হ্রাস পেয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম দিন জেলার সাতটি বুথে ৭টি ভায়ালে অপচয় হয়েছে ১৮ ডোজ। দ্বিতীয় দিনে ছয়টি বুথে ৬টি ভায়ালে অপচয় হয়েছে ১৮ ডোজ। তৃতীয় দিনেও ৬টি বুথে ছয়টি ভায়ালে ১৭ ডোজ টিকা অপচয় হয়েছে। তবে চতুর্থ দিন ১৭ ডোজ টিকার অপচয় হলেও এদিন মাত্র তিনটি বুথে ( সদর, ভূরুঙ্গামারী ও রাজীবপুর) চারটি ভায়ালে এই অপচয় হয়েছে। বাকি ছয়টি বুথে ভ্যাকসিনের কোনও ডোজ অপচয় হয়নি।

কুড়িগ্রামে টিকা নিতে অন স্পট রেজিস্ট্রেশন চলছে
সংশ্লিষ্টরা বলছেন, বয়সের সীমা কমানো এবং স্পট রেজিস্ট্রেশনের সিদ্ধান্তের কারণে বুথগুলোতে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যাও বাড়ছে। একই সাথে বুথগুলোতে সমন্বয়ের কারণে টিকার ডোজ অপচয় তুলনামূলকভাবে কমে আসছে।

চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচএফপিও) ডা. মো. আমিনুল ইসলাম জানান, গত তিন দিন উপজেলার টিকা বুথে কিছু ডোজের অপচয় হলেও চতুর্থ দিনে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বাড়ার সাথে সাথে অপচয় শূন্যের কোটায় নেমে এসেছে। এজন্য বাড়তি সতর্কতা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের ভ্যাকসিন প্রদানের মাধ্যমে তারা কিছুটা সমন্বয় করেছেন। ফলে ডোজের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

ডা. আমিনুল ইসলাম বলেন, ‘বুথে ভ্যাকসিন গ্রহীতার উপস্থিতি বাড়ানোর জন্য আমরা মাইকিং করার ব্যবস্থা নিয়েছি। এছাড়াও মসজিদগুলোতে উপস্থিত মুসল্লিদের অবগত ও উৎসাহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রচারণার জন্য উপজেলা প্রশাসনের সহায়তাও নেওয়া হচ্ছে। আর বয়সের সীমা কমানো এবং স্পট রেজিস্ট্রেশনের সিদ্ধান্তের কারণে বুথগুলোতে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যাও বাড়ছে। আগামীতে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বাড়তে থাকবে।’

কুড়িগ্রাম সদর ইউএইচএফপিও ডা. নজরুল ইসলাম জানান, ভ্যাকসিনের ডোজ অপচয় রোধে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। পাশাপাশি স্পট রেজিস্ট্রেশন ও বয়সের সীমা কমিয়ে আনায় ভ্যাকসিন গ্রহীতার সংখ্যাও বাড়ছে। চতুর্থ দিনে তার উপজেলায় ৫০ টি ভায়ালে ৪৯২ জন ব্যক্তি ভ্যাকসিন নিয়েছেন বলে জানান এই চিকিৎসা কর্মকর্তা।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, ‘আমরা প্রথম থেকেই টিকা ডোজের অপচয় রোধে সতর্কাবস্থায় রয়েছি। তবে মানুষের উপস্থিতি কম থাকায় কিছু ডোজ অপচয় হয়েছে। মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের পাশাপাশি আমরা সরকারের অন্যান্য বিভাগের সহায়তা নিচ্ছি।’

নিবন্ধন করা এবং নিবন্ধনের স্থান নিয়ে প্রচারণা চালানোর জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে সিভিল সার্জন বলেন,‘আপনাদের সহায়তা একান্ত প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের সকল কার্যালয়ে করোনা ভ্যাকসিন বিষয়ক নিবন্ধনের সুযোগ রয়েছে। এ বিষয়গুলো গণমাধ্যমে প্রচার করলে মানুষের আগ্রহ বাড়বে।’ পাশাপাশি বুথ গুলোতে স্পট নিবন্ধনের সুযোগ থাকছে বলেও জানান সিভিল সার্জন।

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম