নীলফামারীতে ৯ম দিনে টিকা নিলেন ১৭ হাজার ২৫০ জন

নীলফামারী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৪

নীলফামারীতে ৯ম দিনে করোনা টিকা গ্রহণ করেছেন ১৭ হাজার ২৫০ জন। এর মধ্যে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলায় টিকা নিয়েছেন দুই হাজার ৭৯০ জন। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার ৬টি সরকারি হাসপাতালে চল্লিশোর্ধ্ব মানুষের ভিড় ও টিকা গ্রহণের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এই গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছিল চলতি মাসের ৭ ফেব্রুয়ারি।

এ ব্যাপারে, নীলফামারী সিভিল সার্জন বলেন, আজ মঙ্গলবার ১ হাজার ১২ জন নারীসহ মোট টিকা গ্রহণ করেন ২ হাজার ৭৯০ জন। এর মধ্যে জেলা সদরে ৫৫০ জন, সৈয়দপুরে ৪১০ জন, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ১৮০ জন, ডোমারে ৫০৫ জন, ডিমলায় ৩৯০ জন, জলঢাকায় ৩৯০ জন এবং কিশোরীগঞ্জ উপজেলায় ৩৬৫ জন।

গতকাল (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত এই পরিসংখ্যান ছিল ১৪ হাজার ৪৬০ জন। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৫০ জনে। তিনি জানান, অদ্যাবধি টিকা গ্রহণকারীদের মধ্যে কেউ অসুস্থ হয়নি। জেলায় এ ধরনের কোনও খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা দুই দফায় ৩০ হাজার ব্যক্তিকে দেওয়া হবে। এজন্য জেলায় স্থাপন করা হয়েছে সাতটি কেন্দ্রে ২৪টি বুথ।

 

 

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম