ব্যক্তিগত সচেতনতাই পারে করোনা থেকে রক্ষা করতে: রেলপথমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ১৬:২৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৬:২৬

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, বিশ্বের অনেক উন্নত দেশ তাদের নাগরিকদের করোনাভাইরাসের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে পারেনি। তবে আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় সাধারণ মানুষ টিকা পাচ্ছেন। আর ব্যক্তিগত সচেতনতাই পারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখতে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিজে নিরাপদ ও অপরকে নিরাপদে রাখতে এবং করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি যারা টিকাগ্রহণ করেননি, তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় জেলা ও দায়রা জজ শরিফ হোসেন হায়দার, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও পৌর মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন এবং টিকাগ্রহণ করেন।

পঞ্চগড়ে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রথমধাপে ৪১ হাজার ৪২১ জনকে টিকা দেওযা হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা প্রদানের জন্য পঞ্চগড় স্বাস্থ্যবিভাগ দুই হাজার ৪০০ ভায়াল টিকা পেয়েছে।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি