রাতে যাত্রী পরিবহনের চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি
০৭ মে ২০২১, ১৬:১৪আপডেট : ০৭ মে ২০২১, ১৬:১৮

সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় দূরপাল্লার দুটি বাসকে আটক করার পাশাপাশি জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত ৯টায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী।

এসময় বোগদাদ ও আহসান পরিবহনের দুটি বাস যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সেগুলোকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনার মধ্যে আন্ত:জেলা গণপরিবহন বন্ধ রয়েছে। এরমধ্যেই প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বাস দুটি ঢাকা ও কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাস দুটিকে আটক করে কোতোয়ালি থানায় পাঠানো হয়। তবে বাস দুটির চালক ও হেলপারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বাস দুটির প্রায় ৩০ জন যাত্রীকে বাড়িতে ফেরত পাঠানো হয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকার পরিবহন শ্রমিকদের মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রণোদনার অর্থ প্রদানসহ খাদ্য সামগ্রীও বিতরণ করেছে। দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি নীতিমালার মধ্যে গণপরিবহন চলাচলের আহ্বান জানান তিনি।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহনুর জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম