দেবীগঞ্জে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১০ মে ২০২১, ২০:০৮আপডেট : ১০ মে ২০২১, ২০:০৮

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) বিকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নে এ প্রাণহানি ঘটে।

মৃতরা হলেন-দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট তেলিপাড়া গ্রামের ফজল হকের ছেলে মুদি দোকানদার সোলেমান আলী (৩২) এবং একই উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের আরাজী চরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে কৃষক হামিদুর রহমান (৩৫)।

স্থানীয়রা জানান, সলেমান তার বাড়ির পাশের করতোয়া নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। আর হামিদুর তার বাড়ির পাশের ধান ক্ষেতে ধান কাটছিলেন। হালকা ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছিলো। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হামিদুর ঘটনাস্থলেই মারা যান এবং সলেমান গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ওসি মো. জামাল হোসেন বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের