দেশে এখন একটি হাইব্রিড রিজিম চলছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ মে ২০২১, ১৭:৫৭আপডেট : ১৬ মে ২০২১, ১৭:৫৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাইব্রিড ধান, হাইব্রিড মুরগির মতো  দেশে এখন একটি হাইব্রিড রিজিম চলছে। এরা আইন, গণতন্ত্র , নির্বাচন সবকিছুকে নিজেদের মতো করে ব্যবহার করছে, যাতে করে সবকিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারে। ফলে দেশে একটি কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

স্থানীয় সালাম গেস্ট হাউজ সভাকক্ষে আসন্ন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঠাকুরগাঁও ইউনিট সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে বলেন, তিনি আজ গুরুতর অসুস্থ। তার জীবনাশঙ্কা দেখা দিয়েছে অথচ একটি সম্পূর্ণ মিথ্যা মামলার মিথ্যা অজুহাতে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হলো না।

মির্জা ফখরুল বলেন, যে ধারায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়, সে ধারার কোনও অংশেই এটা বলা নেই যে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি প্রয়োজনে বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। ফলে সরকারের সদিচ্ছার অভাবেই তিনবারের একজন প্রধানমন্ত্রীর জীবন শঙ্কা দেখা দিয়েছে।

আওয়ামী লীগ দেশের স্বাধীনতার সবগুলো মূল্যবোধকেই পায়ে পিষে মেরেছে উল্লেখ করে তিনি বলেন, এ দেশে এখন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে আইনজীবীদের ভূমিকার গুরুত্বপূর্ণ। আইনজীবী সমিতিগুলোর নির্বাচন আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ব্যাপারে সকল আইনজীবীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের সবগুলো স্তম্ভকেই নষ্ট করে দিয়েছে, নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রহসনে পরিণত করেছে। অথচ সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম সেখানকার নির্বাচন কমিশন ও আদালত নিরপেক্ষ ভূমিকা পালন করায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে সেখানকার জনগণের রায়ের প্রতিফলন হয়েছে।   

/টিএন/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের