পেঁয়াজের দাম কমেছে 

হিলি প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১২:৪৫আপডেট : ০৮ জুন ২০২১, ১২:৪৫

আমদানি বাড়ায় মাত্র দু’দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে তিন থেকে চার টাকা করে। দু’দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও, তা কমে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমদানির জন্য ইমপোর্ট পারমিট (আইপি) না দেওয়ায় ও আগের আইপি শেষ হয়ে যাওয়ায় হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে একমাসের বেশি সময় ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় ও দেশীয় পেঁয়াজের ওপর চাপ বাড়ায় দাম বেড়েছিল। এমন অবস্থায় সম্প্রতি সরকার পেয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়ায় গত ৩ জুন হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।

তিনি আরও জানান, প্রথমদিন হিলি স্থলবন্দর দিয়ে মাত্র চার ট্রাক আসলেও পরবর্তীতে আমদানি বাড়ানোয় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। ৫ জুন বন্দর দিয়ে ৯ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গতকাল তা বেড়ে ১৩ ট্রাক হয়েছে। এতে দেশের বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে।

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম