একাধিক মামলার আসামির মরদেহ মিললো পুকুরপাড়ে

দিনাজপুর প্রতিনিধি
০৯ জুন ২০২১, ১১:৪৮আপডেট : ০৯ জুন ২০২১, ১২:০৩

দিনাজপুর শহরের মাতা সাগর নামক পুকুরের উত্তর পশ্চিম পাড় থেকে মোহন মন্ডল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মুখের ডান দিকের অংশটি থেঁতলে গেছে। পুলিশ জানিয়েছে ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। বুধবার (৯ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মোহন মন্ডল গুঞ্জাবাড়ী মাস্টার পাড়া এলাকার রতন মন্ডলের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মাতাসাগর পুকুরের পাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই মিলন মন্ডল বলেন, মঙ্গলবার বিকালে আমার সঙ্গে মোহনের শেষ দেখা হয়।‌‌ সে বাড়ি থেকে বের হওয়ার আগে ঘরের দেয়ালে আটকানো পোস্টার, ফ্যানের ছবি তোলে। বের হওয়ার আগে আমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে যায়। রাতে আর বাড়িতে ফেরে না। সকালে স্থানীয়দের কাছে মাতাসাগরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকার খবর পাই। ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করি। মোহন প্রায়ই এমন বাড়িতে ফিরতো না। সে বাসের হেলপার হিসেবে কর্মরত ছিল।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফোনে এলাকাবাসী আমাদের মরদেহ পড়ে থাকার কথা জানায়। তাৎক্ষণিক আমি, আমার পরিদর্শকসহ (তদন্ত) অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির সুরতহাল করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

তিনি বলেন, নিহত মোহন মন্ডলের বিরুদ্ধে একধিক মামলা চলমান রয়েছে। একইসঙ্গে সে একজন মাদকসেবী এবং ছিনতাইকারী বলেও অভিযোগ রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম