রংপুরে মে মাসের সেরা থানা হাকিমপুর

হিলি প্রতিনিধি
২৫ জুন ২০২১, ১৬:০৭আপডেট : ২৫ জুন ২০২১, ১৬:০৮

রংপুর বিভাগে মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করায় মে মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে দিনাজপুরের হাকিমপুর থানা। একইসঙ্গে অজ্ঞাত ডাকাতদের শনাক্তকরণে ভূমিকা রাখায় হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিশেষ পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে বিভাগটির মে মাসের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। করোনার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সামগ্রিক কর্ম মূল্যায়নে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই অর্জনের প্রকৃত অংশীদার হাকিমপুর থানার সব অফিসার ও ফোর্স। তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শ্রেষ্ঠ থানা হিসেবে এই ধরনের অর্জন আমাদের কর্মশক্তি আরও বাড়িয়ে তুলবে। সামনের দিনে এই ধরনের ভালো কাজে আমাদের উৎসাহ জোগাবে।

/এএম/ /এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম