কু‌ড়িগ্রামে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৯ জুন ২০২১, ১৫:২৫আপডেট : ২৯ জুন ২০২১, ১৫:২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আকস্মিক ঝড়ে আট পরিবারের বসতঘর, মুরগির খামার, সেচ পাম্পের ঘর ক্ষ‌তিগ্রস্ত হয়েছে। সোমবার (২৮ জুন) রা‌তে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই ও পশ্চিম বড়লই গ্রামে এ ঘটনা ঘ‌টে।

ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্ত আজিজুল হক ও রবিউল ইসলামসহ স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের কিছুক্ষণ পর বৃষ্টির সঙ্গে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঝোড়ো বাতাসে বসতঘর ও আসবাবসহ দুটি মুরগির খামারের শেড লন্ডভন্ড হ‌য়ে যায়।

এ সময় আজিজুলের প্রতিবেশী নুরুজ্জামান মিয়ার বরেন্দ্র সেচ পাম্পের পাকা ঘরও বিধ্বস্ত হ‌য়ে যায়। আত‌ঙ্কে ছোটাছুটি করতে গিয়ে টিন এবং বাঁশের আঘাতে আজিজুল হকের স্ত্রী জাহেদা বেগম (৩৩), মেয়ে অনামিকা (৮) ছেলে জাহিদ (৪) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঝোড়ো বাতাসে বসতঘর ও আসবাবসহ দুটি মুরগির খামারের শেড লন্ডভন্ড হ‌য়ে যায়

বড়ভিটা ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম্যান মো. খয়বর আলী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝড়ে আট পরিবারের ক‌য়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। তাদের সহায়তা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস বলেন, ঝড়ে কয়েক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জেনেছি। আমরা ঘটনাস্থল প‌রিদর্শন কর‌বো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী