স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও

নীলফামারী প্রতিনিধি
৩০ জুন ২০২১, ২০:৪৭আপডেট : ৩০ জুন ২০২১, ২০:৪৭

নীলফামারীর ডোমারে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় একটি গাভিও মারা গেছে। বুধবার (৩০ জুন) বিকালে ৩টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমজখানা নন্দীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- স্বামী ফণী ভুষন (৫৫) ও স্ত্রী বীরো বালা (৪৫)। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মৃতদের বড় ছেলে পরিমল বলেন, ঘটনার সময় বাবা বাড়ির অদূরে জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলো। সেখানে সেচ লাইনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বাবা প্রথমে বিদ্যুতের তারে জড়িয়ে চিৎকার দিলে মা ছুটে গিয়ে বাবাকে বাঁচানোর চেষ্টা করে। সেখানে মা-বাবা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। এ সময় সেখানে বিকাশ চন্দ্র রায়ের একটি গাভি বাঁধা ছিলো। সেটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

বোড়াগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থলে এসে স্বামী-স্ত্রীকে উদ্ধার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমির মাটি কাটতে গিয়ে সেচ লাইনের তারে জড়িয়ে ওই দম্পতির মৃত্যু হয়। চিকিৎসকের ঘোষণা অনুযায়ী লাশ দাহ করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান