নীলফামারীতে রাস্তায় ঘোরাঘুরি করায় ২৪ জন কারাগারে

নীলফামারী প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ১৯:৩৬আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৯:৪০

নীলফামারীতে লকডাউন অমান্য করে অকারণে রাস্তায় ঘোরাঘুরি করায় ২৪ জনকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের আটক করে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সেন্টার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনার সংক্রমণরোধে জেলায় ১৫টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান চালিয়েছে। তৃতীয় দিনে লকডাউন অমান্য করায় ১১৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে সদরে ৯৫ ও সৈয়দপুরে ১৯টি মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় এক লাখ ২৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায়সহ ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় অযথা ঘোরাঘুরি এবং মুখে মাস্ক না থাকায় ৫০ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সদুত্তর ও যৌক্তিক কারণ দেখিয়েছে বিধায় ২৬ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪ জনকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।  

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করোনা প্রতিরোধে কাজ করছেন। জেলার সব খানে দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে যারা লকডাউন অমান্য করছেন তাদের জেল-জরিমানা করা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম