ফ্রি ফায়ার গেমে হেরে যুবকের আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১৭:২৮আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭:২৮

দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে মিঠু (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১৮ জুলাই) ভোরে উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মিঠু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি মায়ের সঙ্গে বাড়িতে একাই থাকতেন। আর একটি দোকানে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, মিঠু দীর্ঘদিন ধরেই ফ্রি ফায়ার গেমে আসক্ত। প্রায় সময় বন্ধুদের সঙ্গে বাজি ধরে এই গেম খেলতেন। গেমে হেরে গেলে তার মন খুব খারাপ থাকতো। এরই জের ধরে রবিবার ভোরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করেন। খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মিঠুর মা বলেন, ‘অনেক দিন ধরে আমার ছেলে মোবাইলে কী যেন খেলে। বাড়িতে গভীর রাত পর্যন্ত মোবাইল টিপাটিপি করতো। অনেকবার বাধা দেওয়ার পরও কথা শোনেনি। আইজ মোবাইলটায় মোর বেটাক মারি ফালাইলো।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি