হিলিতে শেষ মুহূর্তে জমে উঠেছে মসলার বাজার

হিলি প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৮:২১আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৮:২১

দুই দিন পরই পবিত্র ঈদুল আজহা। এই ঈদে প্রয়োজনীয় মসলা কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে দিনাজপুরের হিলিতে ভিড় করেন ক্রেতারা। প্রতিবছর ঈদের আগে মসলার দাম বাড়লেও এবারের চিত্র অনেকটা উল্টো। সব ধরনের মসলার দাম কম হওয়ায় শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠেছে। আর দাম কম পাওয়ায় খুশি ক্রেতারা।

সোমবার (১৯ জুলাই) হিলি বাজারে বগুড়া থেকে মসলা কিনতে আসা রেজাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী পরশু ঈদ। কোরবানির গরু কেনা হয়ে গেছে। এখন মসলার দরকার। তাই হিলিতে এসেছি। বাজারে জিরা, কালো ও সাদা এলাচসহ প্রয়োজনীয় মসলা কিনলাম। তবে দাম গতবারের চেয়ে কিছুটা কম। এতে আমাদের মতো ক্রেতাদের বেশ সুবিধা হয়েছে।

আরেক ক্রেতা স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, গতবারের চেয়ে এবার মসলার দাম কম বলে মনে হচ্ছে। গতবার যে সাদা এলাচ তিন হাজার টাকা কেজি নিয়েছিলাম, এখন সেটা কমে পাওয়া যাচ্ছে। যে জিরা ৩০০ টাকা কেজি ছিল, তা এখন ২৭০ টাকায় পাওয়া যাচ্ছে। মোটামুটি সব ধরনের মসলার দাম নাগালের মধ্যে। আমরা স্বল্পমূল্যে মসলা কিনতে পারছি।

দাম কম পাওয়ায় খুশি ক্রেতারা
 
হিলি বাজারের মসলা বিক্রেতা আওলাদ হোসেন বলেন, সব ধরনের মসলার দাম কমেছে। আগে এক কেজি জিরার প্যাকেট ছিল ২৯০ থেকে ২৯৫ টাকা। দাম কমে এখন হয়েছে ২৭০ টাকা। সাদা এলাচ আগে দুই হাজার ৮০০ থেকে তিন হাজার ৫০০ টাকা কেজি বিক্রি হলেও, বর্তমানে তা কমে দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর কালো এলাচের দাম কমে ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গের দাম একটু বেড়ে এক হাজার টাকা কেজি, গোল মরিচ আগের মতোই ৬০০ টাকা কেজি। দারুচিনি আগে ২৮০ টাকা কেজি বিক্রি হলেও, বর্তমানে তা একটু বেড়ে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরেক মসলা বিক্রেতা বিশ্বনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের বেশি দিন বাকি না থাকায় বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। বেচাকেনাও ভালো হচ্ছে। করোনা ও লকডাউনের কারণে আগে যেমন বাইরের মানুষ আসতো, মসলা কিনতে সে তুলনায় এবারে ক্রেতা কম আসছে। তাই গত ঈদের চেয়ে বেচাকেনা তুলনামূলক একটু কম মনে হচ্ছে। এখনও দুই দিন সময় রয়েছে। এই কয়েকদিনে আরও বিক্রি হবে।

বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বাজারে মসলার ব্যাপক চাহিদার কথা মাথায় আমরা অনেক আগে থেকেই হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে মসলা আমদানি করেছি। ইতোমধ্যে দেশের বাজারে ব্যাপক পরিমাণ মসলাজাতীয় পণ্য এসেছে। তাই ঈদে দেশের বাজারে মসলার ব্যাপক সরবরাহ রয়েছে। দাম কমেছে সব ধরনের মসলার। ঈদকে ঘিরে বাজারে মসলার দাম বাড়ার কোনও আশঙ্কা নেই বলেও জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী