উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে এবারও হচ্ছে না জামাত

দিনাজপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১৯:০০আপডেট : ২০ জুলাই ২০২১, ২১:১৬

করোনাভাইরাসের কারণে এবারও উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত হচ্ছে না। ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত স্থানে ঈদের জামাতে নিষেধাজ্ঞা থাকায় ঈদগাহ পরিচালনা কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) খালেদ মোহাম্মদ জাকী জানান, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে- এমন সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন। পর্যাপ্ত জীবাণুনাশক স্প্রে করে ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে। কোলাকুলি বা হাত মেলানো যাবে না। মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান রাখা হবে। স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপন করা হবে।

৫২ গম্বুজের এই ঈদগাহে ১৪ একর আয়তনের মাঠে একসঙ্গে আট লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। উপমহাদেশে এত বড় ঈদগাহ মাঠ দ্বিতীয়টি নেই। ২০ ফুট উচ্চতায় স্থাপন করা ৫২ গম্বুজবিশিষ্ট মিনারের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। সব মিনার ও গম্বুজের প্রস্থ ৫১৬ ফুট। এখানকার মেহরাবের উচ্চতা ৫০ ফুট।

২০১৭ সাল থেকে প্রতি ঈদে এখানে জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। নতুন মিনার তৈরির পর তিন বছরে এই মাঠে ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে গত তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের