সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার

রংপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ০০:২১আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:২১

রংপুরের বদরগঞ্জের গোপিনাথপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তৌহিদুর রহমান নামে এক যুবক।

মঙ্গলবার (২৭ জুলাই) বদরগঞ্জ আমলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তৌহিদুর। বুধবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরিফ আলী।

পুলিশ জানায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই বছর আগে তালাক দিয়ে নানার বাড়িতে চলে আসেন ওই নারী। কিছুদিন পর শালবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে তৌহিদুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তার। গত ২৪ জুলাই রাতে ফোন করে ওই নারীকে বাড়ির বাইরে ডেকে নেয় তৌহিদুর। সেখানে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে তৌহিদুর ও তার দুই সহযোগী শ্বাসরোধে ওই নারীকে হত্যা করে। ঘটনা ধামাচাপা দিতে গলায় দড়ি পেঁচিয়ে গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে চলে যায় তারা। এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

এ ঘটনায় ওই নারীর ছোট ভাই তিন জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন। ঘটনার তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় তৌহিদুরকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরিফ আলী বলেন, তৌহিদুরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানিয়েছে দুই সহযোগীসহ তিন জন ওই নারীকে ধর্ষণ করেছে। মঙ্গলবার তাকে বদরগঞ্জ আমলী আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠান বিচারক। তার দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী