সিনোফার্মের টিকা নিলেন ২২৬ চীনা নাগরিক

রংপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৭:০১আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:০২

রংপুরে ২২৬ জন চীনা নাগরিক নিজ দেশের উদ্ভাবিত সিনোফার্মের টিকা নিলেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুরের সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা নেন নীলফামারী ইপিজেডে এবং দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনিতে কর্মরত চীনা নাগরিকরা। তাদের জন্য সিভিল সার্জন কার্যালয় চত্বরে দুটি আলাদা বুথ স্থাপন করা হয়।

রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় চীনা নাগরিকদের টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, এই চীনা নাগরিকরা রংপুরের ঠিকানায় টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। নিজ দেশের প্রস্তুত করা সিনোফার্মের টিকা নিতে আগ্রহ প্রকাশ করায় তাদের সেই টিকা দেওয়া হয়। 

সিভিল সার্জন আরও জানান, টিকা গ্রহণ করার পর তাদের প্রত্যেককে ৩০ মিনিট করে পর্যক্ষেণে রাখা হয়। এ সময় কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া বা শারীরিক সমস্যা হয়নি।

এদিকে, রংপুর সিভিল সার্জন কার্যালয়ে টিকা নিতে আসার জন্য চীনা ভাষায় তাদের স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন দিয়ে পুরো কার্যালয় সাজানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের