গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

গাইবান্ধা প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১২:১৪আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফুল মিয়া (২৫) ও আবদুস ছালাম (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফুল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং আবদুস ছালাম একই ইউনিয়নের সারাই গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে গোবিন্দগঞ্জের ইসলামপুর যাচ্ছিলেন ফুল মিয়া ও আবদুস সালাম। পথে সারাই গ্রামে রাস্তার মোড় ঘুরতে গিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

সাপমারা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আইয়ুব হোসেন জানান, তারা দুই বন্ধু ইসলামপুর কলেজ মাঠে ফুটবল খেলতে বাড়ি থেকে বের হন। পথে মোটরসাইলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি জানান, মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
ফাঁকা ঢাকায় বেপরোয়া চলাচল, আহত শতাধিক
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের