সাড়ে ৩ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১৪:১৪আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৪:১৪

রংপুরের সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহুবুল ইসলামকে সাড়ে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রংপুর সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদ্যপুস্করনী ইউনিয়নের কেশবপুর গ্রামে ইউপি সদস্য মহুবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন কেঁজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য গাঁজা রাখার কথা স্বীকার করে বলেন, ‘এগুলো কেনার জন্য এক মাদক ব্যবসায়ী তার বাসায় আসার কথা ছিল’।

এ বিষয়ে ওসি মোস্তাফিজার রহমান জানান, ইউপি সদস্য মহুবুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১টায় তাকে রংপুর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের