এক রশিতে ঝুলছিল দুই যুবকের লাশ

গাইবান্ধা প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১২:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:৫৯

গাইবান্ধা সদর উপজেলায় গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন—মৃনাল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। 

মৃনাল চন্দ্র দাস বাদিয়াখালি ইউনিয়নের পাঠান ডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে এবং সুমন চন্দ্র দাস চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে। 

দুই যুবকের স্বজনদের অভিযোগ, ঢাকায় যাওয়ার কথা বলে দুই দিন আগে নিখোঁজ হন মৃনাল ও সুমন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। কে বা কারা তাদেরকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ কুমার জানান, আজ সকালে গাছে দুই যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম