মুখে মাস্ক থাকলে সেবা মিলবে হাসপাতালে 

নীলফামারী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩০

করোনা প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে রোগীদের মধ্যে মাস্ক বিতরণ করছে নীলফামারী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (৮ আগস্ট) সকালে হাসপাতালের শিশু ও গাইনি ওয়ার্ডে মাস্ক বিতরণ করা হয়। এসময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ স্লোগানে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডেও মাস্ক বিতরণ করেন নার্সরা (সেবিকা)। এতে সার্বিক সহযোগিতা করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর।

মুখে মাস্ক নেই কেন, জানতে চাইলে শিশু ওয়ার্ডের দুই নম্বর বিছানার রোগী তহমিনা বেগম বলেন, ভর্তি হওয়ার দিন মাস্ক আনছিলাম। এরপর মাস্কটি মাটিতে পড়ে যায়, তাই আর নেওয়া হয় নাই। করোনা ছোট-বড় কিছুই মানে না। তাই স্যারেরা মাস্ক দিয়ে ভালো করেছেন।

ওই হাসপাতালের শিশু ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল আউয়ালের নির্দেশে গাইনি ও শিশু ওয়ার্ডের রোগীদের মধ্যে মাস্ক পরিয়ে দেন সাংবাদিক তৈয়ব আলী সরকার, সিনিয়র স্টাফ নার্স সাবিত্রী রানী ও মর্তুজা বেগম প্রমুখ।

নীলফামারীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর মোবাইলফোনে জানান, ‘নো মাস্ক, নো সার্ভিস’ এই স্লোগানে হাসপাতালের সব ওয়ার্ডে নিয়মিত ফলোআপ করা হয়। এমনকি মাস্ক ছাড়া হাসপাতালে প্রবেশও নিষেধ। 

তিনি আরও বলেন, মাস্ক পরবেন, সেবা নিবেন, মাস্ক নেইতো, সেবা নেই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের