ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো শ্যালক-দুলাভাইসহ ৩ জনের

রংপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৬

রংপুরের বদরগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই দুলাভাইসহ শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের রজবল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-চট্টগ্রামের পাহাড়তলি এলাকার হালিশহরের আব্দুল গফ্ফার ছেলে ইউসুফ আলী (৪৫), নড়াইলের বাকড়াইল লক্ষ্মীপাশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নাহিদ শিকদার (২৫) এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার রজবল্লারহাট খিয়ারপাড়া গ্রামের আব্দুল হক লাল্টুর ছেলে রনি (২২)। ইউসুফ ও নাহিদ সম্পর্কে ভায়রা। রনি তাদের শ্যালক।

পুলিশ জানায়, ইউসুফ আলী ও নাহিদ শিকদার মঙ্গলবার রাতে রনি মিয়াকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। তারা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। খিয়ারপাড়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইউসুফ আলীর মৃত্যু হয়। এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি মিয়া ও নাহিদ শিকদার। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তাদের মৃত্যু হয়।

ওসি হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনও অভিযোগকারী না থাকায় থানায় একটি অপমৃত্য (ইউডি) মামলা করা হয়েছে।

রংপুর মেডিক্যালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আমজাদ হোসেন জানান, আহত দুই জন মাথায় আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম