‘সরাসরি ক্লাসে ফেরায় শিক্ষার মান বাড়বে’

দিনাজপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪০ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪০

সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই খুলেছে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ। শুরু হয়েছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, অনলাইনে ক্লাসে অনেক কিছু বুঝতে সমস্যা হতো। তবে সরাসরি পাঠদান শুরু হওয়ায় সে সব সমস্যা কাটিয়ে ওঠা যাবে। পড়াশোনার মানও বাড়বে বলে জানান তারা।

কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এহসান সাকিব বলেন, দীর্ঘ সময় ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। আমরা অনলাইনে ক্লাস করেছি। এখন কিছুটা হলেও ভালো লাগছে, কারণ অনলাইন ক্লাসগুলো সেইভাবে বোঝা যাচ্ছিলো না। অনেক সময় ক্লাসের সময় ইন্টারনেটে সমস্যা হতো। এখন সরাসরি ক্লাস হওয়ায় পড়াশোনা ভালো হবে।  

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদিবা হাসনাত বলেন, সরাসরি ক্লাস হওয়ায় আমরা সব ধরনের সুবিধা পাচ্ছি। সরাসরি সববিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা পজিটিভ চিন্তা করার চেষ্টা করছি। 

প্রথম বর্ষের শিক্ষার্থী শিহাবুজ্জামান বলেন, আমরা অপেক্ষায় ছিলাম কবে ক্লাস খুলবে। সবাই মিলে ক্লাস করার আনন্দটাই আলাদা। তাছাড়া অনলাইনে ক্লাস করায় যে সব সমস্যা হতো, এখন কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন এই শিক্ষার্থী।

কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন বলেন, বাংলাদেশ করোনা প্রতিরোধে একটি অন্যতম মডেল হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশ বর্তমানে সচল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলো শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী সেখানেও একটি দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন। আজ থেকে স্বশরীরে আমাদের শিক্ষাকার্যক্রম শুরু হলো। আমি সব ক্লাসরুম পরিদর্শন করেছি। স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্লাস ও পরীক্ষা নিচ্ছি। পাঠদান কার্যক্রম অব্যাহত রাখলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করেন তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম