ভুয়া বিলে টাকা উত্তোলন, টিটিসির সেই অধ্যক্ষ বরখাস্ত

দিনাজপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫

আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মো. আইনুল হককে সাময়িক বরখাস্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। ইতোমধ্যেই ওই প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনের দিনাজপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আইনুল হকের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এ সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।

জানা গেছে, দিনাজপুর টিটিসির একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধুর মুর‌্যাল স্থাপন, একাডেমিক ভবনে বঙ্গবন্ধু কর্নারের আধুনিকায়নসহ বিভিন্ন কাজের প্রস্তাবনার বরাদ্দ অর্থ দিয়ে বাথরুম নির্মাণ ও ইলেকট্রিক্যাল সাব-স্টেশন সংস্কারসহ বিভিন্ন কাজ করেন অধ্যক্ষ। ভুয়া বিল তৈরি করে, সেমিনার না করেই, সভায় অনুপস্থিতদেরকেও উপস্থিত দেখিয়ে এবং ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনসহ বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের