ভারত থেকে আমদানি হচ্ছে চুল, কেজি ৫৩০০ টাকা

হিলি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫২

দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে দেশটির নারীদের মাথার ফেলে দেওয়া চুল। আমদানি করা এসব চুল রাজধানীসহ স্থানীয় হেয়ার ক্যাপের কারখানাগুলোতে সরবরাহ করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের নাশাত ট্রেডার্স ও ঢাকার আশিক এন্টারপ্রাইজ নামের দুই আমদানিকারক প্রতিষ্ঠান এ চুল আমদানি করছে। ভারতের পশ্চিমবঙ্গের আর কে এক্সপোর্টার্স ও হিউম্যান হেয়ার নামের দুটি রফতানিকারক প্রতিষ্ঠান এ পণ্য বাংলাদেশে পাঠাচ্ছে।

মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি আমাদের এই অঞ্চলে বেশ কিছু হেয়ার ক্যাপের কারখানা গড়ে উঠেছে। এসব কারখানাগুলোতে চুল দিয়ে বিভিন্ন ক্যাপ তৈরি করা হয়, যা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রফতানি হয়ে থাকে। এসব কারখানার মূল কাঁচামাল হলো নারীদের মাথার চুল। ফলে এসব চুলের বেশ চাহিদা তৈরি হয়েছে। এসব কারখানার চুলের সেই বাড়তি চাহিদা মেটাতে ভারত থেকে নারীদের মাথার পরিত্যক্ত চুলগুলো আমদানি করা হচ্ছে। সাধারণত নারীরা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় চিরুনির সঙ্গে যে চুল বেঁধে যায়, আমরা এসব চুল আমদানি করছি। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চুলের কারখানাগুলোতে তা সরবরাহ করা হচ্ছে। বর্তমানে ভারত থেকে প্রতি কেজি চুল ৬৩ মার্কিন ডলার (পাঁচ হাজার ৩০০ টাকা) মূল্যে আমদানি করা হচ্ছে। যা কাস্টমসে শুল্কায়ন করা হচ্ছে একই মূল্যে। ১৫ শতাংশ শুল্ক বিদ্যমান থাকায় কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে ৮৫০ টাকা করে।’

হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা চুলবাহী ট্রাক

তিনি আরও বলেন, ‘কারখানাগুলো এসব চুলের প্রথমেই গিট্টু খুলে সর্টিং করে। এরপর প্রক্রিয়াজাত করে তা আবার শ্যাম্পু ও বিভিন্ন মেডিসিন ব্যবহার করে ধুয়ে প্রক্রিয়াজাত করে তারপর হেয়ার ক্যাপ তৈরি করে।’

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাথার চুল আমদানি হচ্ছে। চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে শুরু করে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে চার হাজার ৭৮০ কেজি চুল আমদানি হয়েছে। এসব চুল থেকে সরকারি রাজস্ব বাবদ ২০ লাখ ২৭ হাজার টাকা আয় হয়েছে। বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিতে সরকারি নিয়মমাফিক সবধরনের সুযোগ-সুবিধা কাস্টমসের পক্ষ থেকে আমদানিকারকদের দেওয়া হচ্ছে।’

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বন্দর দিয়ে নিয়মিত পণ্যের পাশাপাশি সম্প্রতি কিছুদিন ধরে নারীদের মাথার ফেলে দেওয়া চুল আমদানি শুরু হয়েছে। নতুন এই পণ্য বন্দর দিয়ে আমদানির ফলে সরকারের রাজস্ব আয় যেমন বেড়েছে, তেমনি বন্দরের দৈনন্দিন আয় আগের তুলনায় বেড়েছে। একইসাথে বন্দরে কর্মরত শ্রমিকদের আয় পূর্বের তুলনায় বেড়েছে।’

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে