দেশ এখন উন্নয়নের সব স্থানে এগিয়ে রয়েছে: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৮:০৭আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:০৭

সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এখন উন্নয়নের সব স্থানে এগিয়ে রয়েছে।’

বুধবার (৬ অক্টোবর) হিন্দু সম্প্রদায়ের শুভ মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক এই বোদেশ্বরী মন্দিরটি অতিপ্রাচীন তীর্থস্থান। মৌলবাদী শাসন শোষণে মন্দিরটি অযত্নে অবহেলায় জীর্ণশীর্ণ হয়ে পড়েছিল। বর্তমান ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক সরকার এটির পুনঃসংস্কার করে নতুন রূপ দিয়েছে।’

অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্দির কমিটির সভাপতি নীতিশ কুমার বক্সীর (মুকুল) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল আলম সাবুল, জেলা পরিষদ সদস্য মউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু, বোদেশ্বরী মন্দির কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন রায় প্রমুখ বক্তব্য রাখেন।

/এফআর/
সম্পর্কিত
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি