নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে দেওয়া সেই শিক্ষার্থীকে সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৭:৩২আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৭:৩২

নিজের বাল্য বন্ধ করা এসএসসি পরীক্ষার্থী মোছা. মোনালিসা আক্তারকে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন। সে বড়লই উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। চেয়ারম্যান ব্যক্তিগত ফান্ড থেকে এ শিক্ষার্থীকে মাসে এক হাজার টাকা করে দেবেন বলে ঘোষণা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মোনালিসার মা মুক্তা বেগম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মফিজুল হক খন্দকারের মেয়ে মোনালিসা আক্তার মিমের বিয়ে ঠিক করেন তার বাবা-মা। অভাবের সংসারের তার বাবা-মা একটি ভালো পরিবারের ছেলের সন্ধান পাওয়ায় বিয়ে অনেকটা পাকাপোক্ত করে।

বিষয়টি জানতে পেরে মোনালিসা নিজেকে সু-শিক্ষায় শিক্ষিত করবে এই প্রত্যয় ব্যক্ত করে বাবা-মাকে বুঝিয়ে তার বিয়েটি ভেঙে দেয়। এ ঘটনা উপজেলা প্রশাসন তার সাহসিকতা ও মেধার সম্মান দিয়ে তার জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করে।

/এফআর/
সম্পর্কিত
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
শাড়ির বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন মায়েরা
বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি