একঘণ্টার এএসপি মন্দিরা রায়

দিনাজপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৮:১২আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:১২

একঘণ্টার জন্য দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হয়েছেন জেলার সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মন্দিরা রায়। সোমবার (১১ অক্টোবর) দুপুর থেকে এক ঘণ্টার জন্য দিনাজপুর কোতোয়ালি থানায় দায়িত্ব পালন করে এ স্কুলছাত্রী।

গার্লস টেকওভার ২০২১ প্রোগ্রামের আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের আয়োজনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এ সময় কোতোয়ালি থানার অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন। চিলড্রেন টাস্কফোর্সের সভাপতি তাবাসসুম নুসরাত তানু, সাধারণ সম্পাদক মাফতাহাল জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

একঘণ্টার এএসপি মন্দিরা রায়

সুজন সরকার বলেন, ‘এ ধরনের কার্যক্রম করলে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের স্বপ্ন জাগরিত হবে। তারা ভবিষ্যতে দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। এমন আয়োজন সমাজে নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে।’

মন্দিরা রায় বলেন, ‘আমি আজকে খুবই খুশি। আমি কাউকে বলতে পারবো না এ খুশি কতটুকু। ছোট থেকেই স্বপ্ন ছিল পুলিশ কর্মকর্তা হবো। এই স্বপ্নকে লালন করে পুলিশের কর্মকর্তা হয়ে সার্বক্ষণিক দেশ সেবায় নিয়োজিত থাকবো।’

/এফআর/
সম্পর্কিত
কখনও এসপি কখনও কর্নেল পরিচয়ে চাকরির প্রলোভন, অবশেষে ডিবির জালে ধরা
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
হোটেলে পুলিশ কর্মকর্তার লাশ, পাশ থেকে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার
সর্বশেষ খবর
দেশের ৭০ শতাংশ গ্রাজুয়েট তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য
দেশের ৭০ শতাংশ গ্রাজুয়েট তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য
আফগানিস্তানের সিরিজ ঘোষণায় বাতিল বাংলাদেশ-ভারত সিরিজ?
আফগানিস্তানের সিরিজ ঘোষণায় বাতিল বাংলাদেশ-ভারত সিরিজ?
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
দুদক অভিযোগ থেকে ছাড় দিলেও সিআইডির অনুসন্ধানে সেই মোয়াজ্জেম
দুদক অভিযোগ থেকে ছাড় দিলেও সিআইডির অনুসন্ধানে সেই মোয়াজ্জেম
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫