কুমিল্লার ঘটনার রহস্য বেরিয়ে আসবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৯:২৪আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৯:৪২

যারাই পবিত্র কোরআন শরিফের অবমাননা করেছে, ইনশাআল্লাহ সেই রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কুমিল্লার ঘটনায় বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘সুষ্ঠু রাজনৈতিক ধারায় যারা নেই এবং যারা মনে করে দেশে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবে, তাদের হয়তো এ ঘটনায় মদত থাকতে পারে।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে রংপুরের সদর উপজেলার লাহিড়ির হাট এলাকায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এটা সুস্পষ্ট যে সব দেশেই বিভিন্ন ধর্মের মানুষ আছে। ভারতে হিন্দুদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও বসবাস করেন। তারা কি কোরআন শরিফ নিয়ে অপকর্ম ও অবমাননা করে? ভারতেও হিন্দুরা এটা করে না। এটা কোনও বিবেকবান মানুষ করতে পারে না। তাই যারাই পবিত্র কোরআন শরিফের অবমাননা করেছে, তা ইনশাআল্লাহ বেরিয়ে আসবে। অপরাধী যে হোক তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।’

এর আগে, বিকাল সোয়া ৪টার দিকে সেখানে পৌঁছালে মুক্তিযোদ্ধারা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি ফলক উন্মোচন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন। রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর-৩ আসনের এমপি রাহাগির আল মাহি সাদ এরশাদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার বেগম, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান