ঝাঁজ কমেছে কাঁচা মরিচের

হিলি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১৪:১৭আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬:৩৫

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ। তারপরও হিলির বাজারগুলোতে দেশি মরিচের দাম কেজিতে ৫০-৬০ টাকা কমেছে। পাঁচ দিন আগে প্রতি কেজি দেশি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে তা অর্ধেকে নেমেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) হিলির বাজারে কাঁচা মরিচ কিনতে আসা সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পাঁচ দিন আগে ১২০ থেকে ১৩০ টাকা দরে কাঁচা মরিচ কিনেছিলাম। এখন দাম অর্ধেকে নেমে এসেছে। ভারতের চেয়ে দেশের কাঁচামরিচের মান ভালো, স্বাদও ভালো।

আরেক ক্রেতা নুর ইসলাম বলেন, কাঁচামরিচের কেজি ৫০ থেকে ৬০ টাকা কমেছে। এদিকে অন্যান্য নিত্যপণ্যের দাম আকাশচুম্বি। তাই মরিচের দাম কমায় আমাদের মতো সাধারণ মানুষ একটু হলেও বেঁচেছে।

বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বেড়েছে

বিক্রেতা বিপ্লব হোসেন ও বাবলু শেখ বলেন, কিছুদিন আগে অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে দেশি মরিচের সরবরাহ কমে যায়। এর ফলে দাম বাড়ে। পরবর্তীতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। তবে এখন আবহাওয়া ভালো থাকায় ও শীতের ভাব পড়ায় উৎপাদন ভালো হচ্ছে। এ কারণে বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। 

তারা বলেন, আগে হাটে কাঁচা মরিচ এক থেকে দেড়শ’ মণ আমদানি হচ্ছিল। বর্তমানে সরবরাহ বাড়ায় হাটে আমদানি হচ্ছে দুই থেকে আড়াইশ’ মন। সরবরাহ বাড়ায় দাম কমছে। পূজার কারণে ১১ অক্টোবর থেকে বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকলেও, দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় এর কোনও প্রভাব পড়েনি। উল্টো দাম আরও কমেছে।

/এসএইচ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম