পেঁয়াজের ক্রেতা সংকট, আরেক দফা কমেছে দাম

হিলি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৭:৪৩আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৭:৪৩

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পাইকারিতে (ট্রাকসেল) কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে দাম। একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৩৬ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কমে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

এদিকে পেঁয়াজের ক্রেতা সংকটের কারণে বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। আবার দাম কমায় খুশি বন্দরে আসা পাইকাররা।

হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা আইয়ুব আলী বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্গাপূজার বন্ধের পর পেঁয়াজের দাম কেজিপ্রতি ১২ টাকার বেশি কমেছে। এতে আমাদের মতো পাইকারদের সুবিধা হয়েছে। কিন্তু পূজার বন্ধের আগে আমরা যেসব স্থানে সরবরাহ করেছি, সেখানে এখনও পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। এ কারণে পার্টিরা পেঁয়াজ এখন কম দামে বিক্রি করায় লোকসানের মুখে পড়েছেন।

পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে আসা পাইকাররা

ব্যবসায়ী মিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম বলেন, হঠাৎ করে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। একইভাবে ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমে দাম বাড়ে। এতে দেশের চাহিদা মেটাতে বাড়তি দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। ফলে দেশের বাজারে পেয়াজের দাম বাড়তে থাকে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পূজার ছয় দিন বন্ধ শেষে ১৭ অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৫৫ টন পেঁয়াজ আমদানি হয়। পেঁয়াজ যেহেতু কাঁচামাল, তাই দ্রুত খালাস করে আমদানিকারকদের কাছে সরবরাহ করতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের