বেড়েছে তিস্তার পানি, তীব্র স্রোতের তো‌ড়ে কৃষক নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১৮:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:০১

ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দি‌য়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

পানি উন্নয়ন বো‌র্ডের (পাউ‌বো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, নদীর উজানে ভারতীয় সীমান্তে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় কুড়িগ্রাম অংশে তিস্তার পানি বেড়ে চরাঞ্চল প্লাবিত হ‌তে শুরু করেছে। সন্ধ্যা ৬টায় কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ভা‌টি‌তে ব্রহ্মপুত্র নদে পানি কম থাকায় তিস্তায় তীব্র স্রো‌তের সৃষ্টি হ‌য়ে‌ছে। 

‘আগামী ১২ ঘণ্টা পানি বৃদ্ধি অব্যাহত থাক‌তে পা‌রে। তবে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল থেকে পানি কম‌তে শুরু করবে।’ যোগ ক‌রেন পাউ‌বোর এ নির্বাহী প্রকৌশলী।

এদিকে, স্রো‌তের তো‌ড়ে তিস্তায় উলিপুর উপজেলার এক কৃষক নিখোঁজ হ‌য়ে‌ছেন। বুধবার দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগড়পাড়া গ্রামে ওই কৃষক নি‌খোঁজ হন। নিখোঁজ কৃষকের নাম ব‌দিউজ্জামান (৫৫)। তিনি ইউনিয়নের নগর পাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্যের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, বুধবার দুপুরে থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকায় গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ ক‌রে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে তলিয়ে যান কৃষক ব‌দিউজ্জামান। স্থানীয়রা তাকে উদ্ধারে নৌকা নি‌য়ে নদী‌তে খোঁজ করলেও সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘বিষয়‌টি জেনেছি। স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা শুরু হলেও সন্ধ্যা পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি।’

/এফআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি