ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল, উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ১৮:৫২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:৫৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে প্রতারণামূলক তথ্য প্রকাশ ও প্রচারের মামলায় দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ (সদর) আদালতে স্থায়ী জামিন নিতে গেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক ইসমাইল হোসেন।

দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিন্টু কুমার পাল জানান, পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আসামি সোহাগ। প্রতিবেদন দাখিল হওয়ায় পুনরায় স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, গত বছরের ৮ অক্টোবর রাতে সোহাগের বিরুদ্ধে এই মামলাটি করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে মিথ্যা, মানহানিকর ও প্রতারণামূলক মিথ্যা তথ্যের ভিত্তিতে জাল প্রেস বিজ্ঞপ্তি তৈরির অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর ১৪ অক্টোবর রবিউল ইসলাম সোহাগ হাইকোর্ট থেকে জামিন পান। পরে দিনাজপুর আদালত থেকে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পান।

জানা গেছে, ২০২০ সালের ২৯ আগস্ট দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় মৃত্যুবরণ করলে ওই পদটি শূন্য হয়। ওই পদে নির্বাচনের তফসিল ঘোষণা হলে প্রার্থী হন রবিউল ইসলাম সোহাগ। ৭ অক্টোবর তিনি দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। নিজেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদকও দাবি করেন তিনি।

এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্যাড ও লোগোসহ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর করা একটি পত্র দেখান। ওবায়দুল কাদেরের স্বাক্ষর দেওয়া ওই পত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী মামলা করেন। 

/এসএইচ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম