পীরগঞ্জে হামলা: আরও ২ জন গ্রেফতার, রিমান্ডে ১৩

রংপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১৭:৫৪আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭:৫৪

রংপুরের পীরগজ্ঞের মাঝিপাড়ায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থেকে ছাত্রশিবির নেতা মামুন মণ্ডলসহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, এ ঘটনায় গ্রেফতার হয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা ১৩ আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, আসামি মামুনকে তদন্তে এবং ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। অপরজন হচ্ছেন ওমর ফারুখ সনেট। তাদের দুজনের বাড়ি পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এলাকায়। সোমবার বিকালে তাদের রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার হয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক থাকা ১৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতে। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী খান রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট সিএসআই শহিদুল ইসলাম।

পীরগঞ্জ থানার ওসি জানান, গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেফতার হওয়া ছাত্রশিবিরের নেতা মামুন মণ্ডল ও ওমর ফারুখ সনেট পীরগঞ্জে মাঝিপাড়ার ঘটনায় সরাসরি অংশ নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় এ পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলাসহ মোট চারটি মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের