ইউপি সদস্যকে হত্যার ঘটনায় আসামি আরিফ গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১০:৪৭আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১২:৫০

গাইবান্ধার সদ্য নির্বাচিত ইউপি সদস্য আবদুর রউফ মাস্টারকে পিটিয়ে হত্যার মামলায় আসামি আরিফ মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ। 

তিনি বলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর থেকে আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। আরিফ মিয়া (৩৮) লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

নিহত আব্দুর রউফ মাস্টার দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আব্দুর রউফ গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হওয়ার সময় আরিফ মিয়া লোহার রড দিয়ে আব্দুর রউফের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে আব্দুর রউফকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার রাতে সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বড় বোন মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় আরিফ মিয়াকে প্রধান ও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয় বলে জানান ওসি মো. মাসুদার রহমান। 

আরও পড়ুন:

গাইবান্ধায় ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মামলা 

সদ্য নির্বাচিত ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ইউপি সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম